বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

জান্নাতুলের ‘নির্যাতনকারী’ ওমর ফারুক আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

 

 

 

চাঁদপুরের হাইমচরের নয় বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তা ওমর ফারুককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার দেশিপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

শিশু জান্নাতুল ফেরদৌস গত এক বছর ওমর ফারুক ও তাঁর স্ত্রী মনি বেগমের বাসায় কাজ করে। গতকাল বুধবার নিজ বাড়ির সামনে জান্নাতুলকে পড়ে থাকতে দেখেন তার মা ফিরোজা বেগম। শিশুটির সারা শরীরে নির্যাতনের দাগ। মাথায় রয়েছে গুরুতর আঘাত। শিশুটি বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক।

ওমর ফারুককে আটকের ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, শিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ওমর ফারুককে আটক করা হয়। এ ব্যাপারে চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার নিজেই এ থানায় যোগাযোগ করেছেন। তবে ওমর ফারুকের স্ত্রী মনি বেগমকে আটক করা যায়নি। তিনি পলাতক।

গতকাল বুধবার হাইমচরে মোস্তফা সরদারকে আটক করে পুলিশ। মোস্তফা সরদারই শিশু জান্নাতুলকে ওমর ফারুকদের বাসায় নিয়ে যান। মনি বেগম সম্পর্কে মোস্তফা সরদারের শ্যালিকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451