বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নিজ এলাকায় ঈদুল-আযাহা উদযাপন করেন শিল্পমন্ত্রী ঝালকাঠিতে তিন শতাধিক মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ- কড়া নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর

পরিবেশে ঝালকাঠির তিন শতাধিক ঈদগাহ ও জামে মসজিদে ঈদুল

আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রথম ও প্রধান জামাত

অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায়।

শিল্পমন্ত্রী, আলহাজ্ব আমির হোসেন আমু ঈদের প্রধান জামাতে

নামাজ আদায় করে সর্বন্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়

করেন। এতে ইমামতি করেন মসজিদের খতিব মুফতি মাওলানা

রফিকুল ইসলাম।

জেলা প্রাশাসক মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার

মুহাম্মাদ আব্দুর রকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল

এমএম মাহমুদ হাসান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ

প্রশাসক সরদার মো. শাহআলম, জেলা আওয়ামীলীগ সাধারন

সম্পাদক এ্যাড.আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র

লীয়াকত আলী তালুকদার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-

বেসরকারি কর্মকর্তা সহ বিশিষ্ট জনরা এখানে ঈদের নামাজ

আদায় করেন।

এছাড়া শহরের বায়তুল মুর্কাধসঢ়;রাম জামে সকাল সোয়া ৮টায়

দ্বিতীয় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয় । নামাজ শেষে দেশ ও

জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

নেছারাবাদ মাদ্রাসা ময়দান, মদিনা মসজিদ, বায়তুল মোকারম

মসজিদ,উপজেলা পরিষদ,সহ জেলার তিন শতাধিক জামে মসজিদ ও

ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি সদর আসনের এমপি বাংলাদেশ সরকারের মাননীয়

শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু নিজ জেলা ঝালকাঠিতে

ঈদুল-আযাহা উদযাপন করেন। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের

সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির ও জেলা

কৃষকলীগের সভাপতি এ্যাড.পিপি আব্দুল মান্নান রসুল জানান,

জেলা কেন্দ্রিয় ঈদগাহে মন্ত্রী ঈদের প্রধান জামায়াতে নামাজ

আদায় করে দুপুরে তিনি শহরের রোনালস রোডের বাসভবনে

সর্বন্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া

সেখানে গরিব-দু:খিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে

আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451