রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়নি : রাষ্ট্রদূত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

 

 

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়নি। কিছু গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ সব কথা বলেছেন।

রাষ্ট্রদূত জানান, কুয়েতে বাংলাদেশি কর্মী নিয়োগে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র পুরুষ গৃহকর্মী নিয়োগে বিশেষ অনুমতি লাগবে। তিনি জানান, কুয়েতের গৃহকর্মী বিভাগের প্রধান মোহাম্মদ আল আজমী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ওয়েল আল রুমির সঙ্গে বৈঠক করে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।

রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, একটি ভিত্তিহীন সংবাদ প্রচার করে দুই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাঁয়তারা চলছে। তিনি প্রবাসীদের কুয়েতের আইন সম্মানের সঙ্গে মেনে চলার পরামর্শ দেন এবং সতর্ক করে বলেন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান জানান, তারা বিষয়টি যাচাই করার জন্য বৃহস্পতিবার সকালে কুয়েতের গৃহকর্মী বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, পুরুষ গৃহকর্মী নিয়োগে আগে উন্মুক্ত ছিল, এখন বিশেষ অনুমতি লাগবে।

এ ছাড়া দূতাবাসের প্রধান কাউন্সিলর এস এম মাহবুবুল আলম বলেন, সম্প্রতি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ কুয়েতে বিদেশি শ্রমিক নিয়োগে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451