মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি-যাত্রীদের চরম দুর্ভোগ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৫৯ বার পড়া হয়েছে

 

 


হেলাল শেখ ঢাকা ঃ

ঢাকার সাভারের নবীনগর ও গাজীপুররের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন

পয়েন্টে প্রায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘযানজট সৃষ্টি হওয়ায় যাত্রীদের চরম

দুর্ভোগ।

বুধবার সকাল থেকে উক্ত রোডে বিভিন্ন গাড়ির চাপ বেড়ে যাওয়ায় উক্ত যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) খলিলুর রহমান পাটোয়ারী

জানান, রাজবাড়ির পাটুরিয়ায় ৩টি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে

রাজধানী ঢাকাসহ বিভিন্ন রোডমুখি গাড়ি বঙ্গবন্ধু সেতু হয়ে আসা যাওয়া করছে। এ

ছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে অনেক গরু ভর্তি ট্রাক ঢাকার দিকে আসছে।

এর কারণে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ

রয়েছে। এই যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ওসি দাবি করেন, দুপুর

নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে পারে, খবর নিয়ে জানা গেছে, বিকালেও উক্ত রোডে

যানজট ছিলো।

উক্ত রোডের বাস যাত্রী- সেলিম (৩০), রানা (২৬), সাইফুল (৩২), ইসরাত (২৬),ময়না (২৩),ও

মফিজ (৪০) এবং একজন রোগী, মুরাদ (৪৮) জনান, আগামীকাল থেকে শিল্পকারখানাগুলো ৮ ও

১০ তারিখ দুই ভাগে ছুটি দেয়া হয়েছে। আজ থেকে সরকারি ছুটি। কোরবানির ঈদে

মানুষ খুব ব্যস্ত। কার আগে কে বাড়ি যাবে? আর অনেক গাড়ি চালক, ট্রাফিক আইন না

মেনে গাড়ি চালানোর কারণেও যানজট হয়। গত ঈদে ঢাকার সাভার আশুলিয়ার বাইপাইল থেকে

চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে প্রায় ৯ ঘন্টা করে সময় গাড়িতে বসে থাকতে

হয়, যাত্রীদের ঢাকা থেকে যেতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১১ ঘন্টা সময় লাগে।

উক্ত ব্যাপারে টাঙ্গাইল ও ঢাকা জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই)সহ কয়েকজন

অফিসার জানান, বন্যার পানি বৃদ্ধি হওয়ায় পাটুরিয়ায় ৩টি ফেরিঘাট বন্ধ রয়েছে, এর

কারণে বঙ্গবন্ধু সেতু ও সড়ক পথ দিয়ে গরু ভর্তি ট্রাক ও বিভিন্ন যানবাহন ঢাকায়

আসছে। পুলিশ জানায়,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ, ট্রাফিক ও হাইওয়ে

পুলিশ কাজ করছে॥


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451