বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর শ্রীপুরে বিদ্যুৎ এর লোড শেডিং এ জনজীবন অতিষ্ঠ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

 

 
মোঃ নাজিম উদ্দিন, জেলা প্রতিনিধি- গাজীপুর,

শ্রীপুর উপজেলার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা সহ প্রায় পাঁচ লক্ষ

লোক বসবাস করে। এখানে ছোট বড় অনেক কারখানা রয়েছে।

ছোট ছোট কারখানাগুলো বিদ্যুতের সাহায্যে চলে আসছে।

বড় বড় কলকারখানাগুলো বিদ্যুৎ এর সাহায্যে চলেনা তবুও কল-

কারখানা বন্ধ হয়েগেলে ইর্মাজেন্সি বাতি গুলো জ্বালানো হয়।

সম্পূর্ণ শ্রীপুর উপজেলায় যতটুকু বিদ্যুৎ পাওয়া যায় তা

একে বারে নগন্য। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২, মাওনা

শাখা থেকে সমস্ত উপজেলায় বিদ্যুৎ বিতরণ হচ্ছে। ২৪ ঘন্টার

মধ্যে প্রায় ১২-১৩ ঘন্টা নানা অজুহাতে লোড শেডিং করে

যাচ্ছে। বিদ্যুৎ এর গ্রাহকদের অভিযোগ এত কম বিদ্যুৎ

পাওয়া সত্ত্বেও মাসে মাসে বিলের টাকা বেশি গুনতে হচ্ছে। এ

ব্যাপারে বিদ্যুৎ এর উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ

করা হলে তিনি বলেন যদি বিল সংক্রান্ত কোন অভিযোগ

পাওয়া যায় বা মিটারে কোন সমস্যা ধরা পড়ে বা পাওয়া যায়

তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চেষ্টা করি এবং তিনি

বলেন শ্রীপুর উপজেলায় ২৪ ঘন্টা বিদ্যুৎ চালু রাখতে ৭০

মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে আমরা পাচ্ছি ১৬

থেকে ৩০ মেগাওয়াট। কোন কোন সময় একটু বেশিও পাওয়া

যায়। তবে যটতুকু প্রয়োজন ততটুকু নয়। বিদ্যুৎ এর বেহাল

অবস্থার জন্য শ্রীপুরের আপামর জনসাধারণ অত্যন্ত কষ্ট সহ্য করে

যাচ্ছে। এমন লোড শেডিং এ জনজীবন বিপর্যস্ত। তাই এই

পরিস্থিিিত হতে পরিত্রাণ পাওয়া জন্য বিদ্যুৎ ও জ্বালানী

মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন

শ্রীপুরের ভোক্তভোগী জনসাধারণ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451