শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তীব্র শীতের পূর্বাভাস, সঙ্গে বৃষ্টি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
banglar protidin

 

রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল বৃহস্পতিবার সকাল থেকেই। মাঝে মাঝে দেখা যাচ্ছিল সূর্যের মুখ। এমন অবস্থা দেশের অনেক স্থানেরই। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ খানিকটা বেড়েছে; যদিও তাতে শীত তেমন কমেনি। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রাও একলাফে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, কাল শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এমনটা আর দুই দিন চলতে পারে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। মৃদু শৈত্যপ্রবাহে কাবু এ অঞ্চলের মানুষ। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ ছাড়াও সৈয়দপুর আর তেঁতুলিয়াতেও তাপমাত্রা ছিল ৮-এর ঘরে। আর বদলগাছী, রংপুর, ডিমলা, রাজারহাটে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রির ঘরে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অন্য স্থানগুলোর মতো আজ ঢাকাতেও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজও দুয়েক স্থানে বৃষ্টির পূর্বাভাস আছে। তবে ৩১ জানুয়ারি থেকে পরবর্তী দুই দিন বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

উত্তরে কনকনে শীত, সারা দেশ নিয়ে কী বলছে আবহাওয়া অফিস
এ শীতের মধ্যে বৃষ্টি বাড়িয়েছে শীতের প্রকোপ। বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এর মধ্যে রাজধানীর বৃষ্টির পরিমাণ ছিল সামান্য। তবে দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় পটুয়াখালীর খেপুপাড়ায়—৯ মিলিমিটার। এ ছাড়া কুমিল্লায় ৮ মিলমিটার এবং চট্টগ্রামে ৭ মিলিমিটার বৃষ্টি হয়।

এ দফার পর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ৩১ জানুয়ারি দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ১ থকে ২ ফেব্রুয়ারিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে ১৭ ও ১৮ জানুয়ারি বিশেষ করে দক্ষিণাঞ্চলে বেশ বৃষ্টি হয়। যশোর ও চুয়াডাঙ্গায় এ সময় ১৮ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হয়।

প্রচলিত আছে, মাঘের শেষে বৃষ্টি হলে তা ফসলের অনেক কাজে লাগে। ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মধ্যমাঘে বৃষ্টি ফসল ও চাষাবাদের ওপর কী ধরনের প্রভাব ফেলবে- এমন প্রশ্নের জবাবে কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় গণমাধ্যমকে বলেন, ‘রবিশস্যের ওপর কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে। তবে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা কম।’

কোন এলাকায় যদি তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশে মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহের দেখা পাওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451