শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশ ও জাতির উন্নতি শিল্প সংস্কৃতির উপর নির্ভর করে : ডিসি মাহামুদুল হক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক তথা জেলা শিল্পকলা একাডেমি’র সভাপতি মোঃ মাহামুদুল হক
বলেছেন,একটা দেশ ও জাতির উন্নতি শিল্প সংস্কৃতির উপর নির্ভর করে।

যে দেশে শিল্প-সংস্কৃতির গুরুত্ব নেই সে দেশে কোন দিনই উন্নতি সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিল্প-
সংস্কৃতিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন।যার দরুন দেশ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে।

২ডিসেম্বর শনিবার সন্ধায় শহরের কালিরবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে
আয়োজিত ‘‘গণজাগরণের সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহামুদুল হক আরো বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শিল্পীদের অনস্বীকার্য অবদান ছিল
বলেই আমরা খুব সহজেই স্বাধীনতা লাভ করতে পেরেছি।

শিলপীদেরকে মূল্যায়নের মধ্য দিয়েই আমাদের এই দেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে। আসুন আমরা শিল্প-সংস্কৃতিকে
ভালবাসার মধ্য দিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাই ,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ও সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলাসহ বন্দর,সোনারগাঁ ও সদর উপজেলা শিল্পকলা একাডেমি’র শিল্পীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451