শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় চিকিৎসাধীন ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে
চিকিৎসাধীন ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় সদস্য বরখাস্ত হওয়া এডিসি হারুন অর রশিদের নির্যাতনে আহত ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএসএমএমইউ’তে গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার বেলা পোনে ১ টার দিকে তিনি বিএসএমএমইউ’তে যান। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমিশনার মহোদয় বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছাত্রনেতা নাঈমকে দেখতে গিয়েছেন। আজ বেলা পোনে ১টার দিকে কমিশনার মহোদয় হাসপাতালটিতে যান। তিনি সেখানে নাঈমের স্বাস্থ্যগত খোঁজ খবর নেন।

এ‌দি‌কে, হাসপাতাল থেকে বেড়িয়ে ডিএম‌পি কমিশনার গণমাধ্যমকে বলেন, তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কারা দোষী তা বলা যাচ্ছে না। দুইজন অফিসারকে আইডেন্টিফাই করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্ত কমিটিও রিপোর্ট দিলে কার কতটুকু দোষ সেটা জানা যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451