বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির বাইমাইল এলাকায় পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।  এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠান।
নিহত আরজিনা এলাইচ লিজা টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার আলম নগর এলাকার আনছার আলীর মেয়ে। তিনি স্বামীসহ কোনাবাড়ী বাইমাইল এলাকার চান্দু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। নিহত লিজা একটি পোশাক তৈরি কারখানায় কর্মরত ছিলেন। রোববার (২৮ জানুয়ারি) ভোরে স্থানীয় চান্দু মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইল জেলার গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার শুপু মিয়ার ছেলে মো. মাসুদ রানার সঙ্গে একই থানার আনছার আলীর মেয়ে লিজার বিয়ে হয়। বিয়ের পর কোনাবাড়ির বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে মাসুদ রং মিস্ত্রী ও লিজা পোশাক কারখানায় চাকরি করতেন।
 অভিযুক্ত মাসুদ প্রায় সময় কোন কাজ কর্ম করতেন না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জেরে রোববার ভোরে ধারালো অস্ত্র দিয়ে লিজার গলা কেটে তার স্বামী মাসুদ পালিয়ে যান।
 এসময় ওই বাড়ীর অন্যান্য ভাড়াটিয়া লোকজন লিজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ার সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে লিজাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, সিআইডি ও পিবিআই এর উপস্থিতিতে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451