বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

উখিয়া উপজেলার গভীর জঙ্গলে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৩৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলার গভীর জঙ্গলে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ছয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল, একটি শুটার গান, চারটি গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ সময় একজনকে আটক করা হয়। তাঁর নাম মোহাম্মদ হাশিম (৭০)। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালী গ্রামের বাসিন্দা।

পরে রাত ৯টায় কক্সবাজারস্থ র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাবের কক্সবাজার কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শরাফত ইসলাম।

র‍্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব প্রথমে মোহাম্মদ হাশিমকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও র‌্যাব-৭ চট্টগ্রাম কার্যালয়ের সদস্যরা যৌথভাবে গভীর পাহাড়ি জঙ্গলে অভিযান চালায়। জায়গাটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার ভিতরে। সেখানেই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451