সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

সুন্দরগঞ্জে শোভাগঞ্জ হাটের জমি প্রভাবশালীদের দখলে!! উন্নয়ন কাজ ব্যাহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৪৭৮ বার পড়া হয়েছে

ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা):: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়

ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃহত্তম শোভাগঞ্জ হাটে জমি প্রভাবশালীদের দখলে। উন্নয়ন

কাজ ব্যাহত হচ্ছে।

জানা গেছে, দ্বিতীয় বৃহত্তম হাটটি এই থেকে সরকার প্রতিবছর অর্ধ

কোটির টাকার রাজস্ব পেয়ে থাকে। এ হাট সপ্তাহে ২দিন শনি ও মঙ্গলবার বসে।

এছাড়াও প্রতিদিন বাজার বসে। এ হাটকে ঘিরে গড়ে উঠেছে ২টি কলেজ, ২টি

উচ্চ বিদ্যালয়, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্ধসঢ়;রাসা, একটি

কারিগরি কলেজ, একটি এতিমখানা ও গ্রামীন ব্যাংকসহ বিভিন্ন এনজিও। এ

হাটের কোল ঘেষে বয়ে গেছে গাইবান্ধা টু রংপুর মিনি হাইওয়ে। ৬৪ শতাংশ

জমির উপর হাটটি স্থাপিত হলেও স্বাধীনতার ৪৪ বছরেও হাটে কোন উন্নয়নের

ছোয়া না লাগায় গত অর্থ বছর বাংলাদেশ সরকার ও জাইক্যা ৭৬ লাখ ৫৪ হাজার ৫শ

১ টাকা ব্যয়ে উপজেলার প্রকৌশলীর তত্ত্বাবধায়নে শোভাগঞ্জ বাজার গ্রোথ

সেন্টার উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এদিকে কিছু সংখ্যক কুচক্রীমহল উপজেলা

প্রশাসনের সাথে গোপন যোগসাজসে করে হাট চানদীনায় অবৈধ স্থাপনা

নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। অপর দিকে কাজ করতে গিয়ে

ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট

প্রকৌশলীদের সাথে প্রতিনিয়ত অবৈধ স্থাপনাকারীদের বিশৃঙ্খলার কারণে

উন্নয়ন কাজে কোন অগ্রগতি আসছে না। এলাকাবাসি দীর্ঘদিন থেকে

শোভাগঞ্জ হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে অভিযোগ করলেও তা আজও

বাস্তবায়ন হয়নি। এব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ হাবিবুল আলমের সাথে

কথা হলে তিনি জানান, জরুরি ভিত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451