সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে  বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু নিহত হয়। নিহতরা হলো মাসুমা খাতুন (২৫) ও তাঁর ২৭ দিনের শিশু, জুলেখা খাতুন (৫০), নিজামুদ্দিন (৩৫), ফারুক (৪০), চালক রাকিবুল (২৯)। এ ছাড়া অপর একজনের (২৭) পরিচয় জানা যায়নি। নিহতরা একে অপরের আত্মীয় বলে জানা গেছে। তারা সবাই নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

জানা গেছে, আজ দুপুরে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিকশাকে প্রায় ২০০ গজ দূরে ঠেলে  নিয়ে  যায়  বাসটি। এ সময় সাতজন ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।

আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451