শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানীর সরঞ্জাম তৈরীতে গাইবান্ধার কামার পাড়ায় ব্যস্ত সময় পার করছে।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০১৬
  • ৪৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ ক্ষুদ্র লৌহজাত শিল্পের উপর

নির্ভরশীল গাইবান্ধার গ্রামগঞ্জের পেশাদার কামারদের কামারশালাগুলো এখন

লোহার নানা জিনিস তৈরীর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে। কামাররাও তাদের

ব্যবসার ব্যস্ত সময় পাড় করছে। কেননা সামনেই ঈদুল আজহা। কোরবানীর

জন্য দা, বিভিন্ন সাইজের চাকু, ছোড়া ও বটির এখন ভীষণ চাহিদা। ফলে

রাতদিন কাজ চলছে এখন কামারশালাগুলোতে।

গাইবান্ধার হাট-বাজারগুলোতেও কোরবানীর সরঞ্জাম বিক্রির নতুন নতুন

দোকান বসেছে। এমনকি শহরের রাস্তার ধারেও বসেছে দোকান। ক্রেতারাও

প্রয়োজন মত দেখে শুনে কিনছে তাদের কোরবানীর সরঞ্জাম। এদিকে ঈদে দা,

বটি, ছোরা, চাকুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় তৈরীর সরঞ্জাম কাঁচা লোহার দামও

বাড়িয়ে দিয়েছে ব্যবসায়িরা। ফলে বগুড়া, রংপুর থেকে স্থানীয় কামারদের

বেশী দামে কিনতে হচ্ছে কাঁচা লোহা। এতে এসব সরঞ্জাম তৈরীর উৎপাদন

ব্যয়ও অনেক বেড়ে গেছে। এজন্য সংগত কারণেই ক্রেতারা বেশী দামে কিনতে

বাধ্য হচ্ছে কোরবানী ঈদের অতি প্রয়োজনীয় এসব সরঞ্জাম।

জেলা শহরের কাচারি বাজার রাস্তার ধারে দোকান দিয়ে কোরবানীর এসব

সরঞ্জাম বিক্রি করছে মমিনুল ইসলাম। সে জানায়, এখন অল্প স্বল্প বেচাকেনা শুরু

হলেও ঈদের তিনদিন আগে থেকেই বিক্রি আরও কয়েক গুণ বেড়ে যাবে।

সাধারণত বিভিন্ন এলাকার কামাররা তার দোকানে এসেই এসব সরঞ্জাম

বিক্রি করে যায়। প্রয়োজনে সে নিজেও কামারশালায় গিয়ে সংগ্রহ করে

নিয়ে আসে। এদিকে ঈদ উপলক্ষে মূল্য বৃদ্ধি পাওয়ায় কোরবানির একটি

ছোরা ৩৫০ থেকে ৪শ’, বিভিন্ন সাইজের চাকু ৩০ থেকে ১শ’ টাকা,

বটি ১শ’ থেকে ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে দাম আরও বাড়বে বলে

সে জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451