বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গি তামিমসহ ৩ লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেলে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত তিন জনের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন আশুতোষ দাস।

শনিবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন দাস।

এর আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত হবে বলে জানানো হয়েছিল। লাশগুলো সেখানে পাঠানোও হয়েছিল।

ডা. আশুতোষ বলেন, তাদের লাশের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হলেও ডিএনএ নমুনা সংগ্রহ ও সংরক্ষণাগার না থাকায় এখানে করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরো বলেন, “যেহেতু জঙ্গিরা আলোচিত এবং এখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। আর আমাদের এখানে আধুনিক যন্ত্রপাতির বিষয়টি জড়িত। তাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত হয়েছে।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন জানান, তিন জঙ্গির লাশ ময়নাতদন্ত নারায়ণগঞ্জে করা সম্ভব না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হবে। সেই অনুযায়ী সকল ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451