রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

বিএনপির বিক্ষোভ পেছাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৪৭৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের পূর্বঘোষিত আজকের বিক্ষোভ-সমাবেশ আগামী শনিবার করার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় বিএনপির নেতা বলেন, ‘আজকের প্রতিবাদ সমাবেশটি শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। একই দাবিতে আগামী সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। প্রতীকী অনশন ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।’

এরই মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও ঢাকা মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

‘শিক্ষাঙ্গনে এখন ছাত্রলীগ ও পুলিশের তাণ্ডব’

‘দেশের সব শিক্ষাঙ্গনে এখন ছাত্রলীগ ও পুলিশের তাণ্ডবে বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে’ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে যেভাবে ছাত্রলীগ ও পুলিশের নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে, যেভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও উদ্বিগ্ন অভিভাবকদের পুলিশি তাণ্ডবের শিকার হতে হয়েছে, যেভাবে শহীদ মিনারে ছাত্রলীগের হাতে ছাত্রীরা লাঞ্ছিত হয়েছে—ছাত্রলীগের এসব তাণ্ডব লগি-বৈঠারই পুনরাবৃত্তি বলে দেশবাসী মনে করে।’

গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, গ্রেপ্তার, নির্যাতন ও দলীয় সন্ত্রাসীদের তাণ্ডবই এখন সরকারের টিকে থাকার অবলম্বন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451