শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ গঠন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৮৪ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্কঃ 

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। খবর বিবিসির।

মঙ্গলবার নাজিবকে গ্রেফতারের পর আজ বুধবার সকালে কুয়ালালামপুর হাইকোর্টে তার বিরুদ্ধে এসব অভিযোগ গঠন করা হয়। অভিযোগগুলো প্রমাণিত হলে তার ২০ বছরের জেল হতে পারে।

ক্ষমতায় থাকা অবস্থাতেই নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে অভিযোগ- রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি)’-এর অর্থ আত্মসাৎ করে ৭০ কোটি ডলার নিজ ব্যাংক হিসাবে জমা করেছিলেন। তবে সাবেক এই প্রধানমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীর্ষ অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে নাজিবই ২০০৯ সালে ওয়ানএমডিবি তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু ২০১৫ সালে ওই তহবিলের ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর পর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ওই অর্থ পাচারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়।

তবে নাজিব প্রধানমন্ত্রী থাকায় ওই অভিযোগকে ধামাচাপা দিতে সক্ষম হয়েছিলেন। মালয়েশিয়ার আদালত তাকে অর্থ কেলেঙ্কারির অভিযোগ থেকে তখন মুক্তি দিয়েছিলেন। কিন্তু চলতি বছর ৯ মের জাতীয় নির্বাচনে নাজিব পরাজিত হন এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ ক্ষমতায় এসে ফের ওই দুর্নীতি তদন্তের নির্দেশ দেন। এর পরই নাজিবের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে কোটি কোটি ডলার অনুদান সরানোর অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়। ওই দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা টাস্কফোর্সের কর্মকর্তারা মঙ্গলবার বিকেলে নাজিব রাজাককে তার কুয়ালালামপুরের বাসা থেকে গ্রেফতার করেন।

সম্প্র্রতি মালয়েশিয়ার দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা নাজিব রাজাকের বাসায় কয়েক দফা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও বিলাস পণ্য জব্দ করেন। সে সময় তার দেশত্যাগের ওপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ নিয়ে ২২ মে নাজিবকে প্রথমবারের মতো জিজ্ঞাসাবাদ করেন দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। তার স্ত্রী রোসমাহ মানসুরকেও জিজ্ঞাসাবাদ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451