মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবন্ধী হাসানকে শিকলমুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করলেন ইউএনও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৫০৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন , 

প্রায় সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক প্রতিবন্ধী হন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দীঘি সাজাপুর গ্রামের রিকশাচালক হাসান ফকির (২৬)। দরিদ্র বাবা অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করে তুলতে পারেননি। মানসিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সদস্যরা তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতেন।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকির হোসেন তাকে বাড়িতে গিয়ে শিকলমুক্ত করেন। চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। উপজেলা পরিষদ থেকে তার চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে বলে জানান ইউএনও।

বগুড়ার দুপচাঁচিয়ার দীঘি সাজাপুর গ্রামের বাসিন্দা ও হাসানের বাবা আবদুল আজিজ ফকির জানান, নিজের টিনের ছাউনি দেয়া মাটির দুটি ঘর ছাড়া তার আর কিছু নেই। ছাগল ও ভেড়া লালন-পালন করে সংসার চালান তিনি। তার ছেলে হাসান চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। অভাবের সংসারে হাল ধরতে বগুড়া শহরে রিকশা চালাতো তার ছেলে। ৯ বছর আগে তাকে বিয়ে করানো হয়। ঘরে ৮ বছর বয়সী মেয়ে আছে। স্থানীয় স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে।

তিনি আরও জানান, হাসান প্রায় সাত বছর আগে গ্রামের ছেলেদের সঙ্গে পিকনিকে যায়। ফেরার পথে বাসের ছাদ থেকে পড়ে সে আহত হয়। এরপর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। তাকে বগুড়ার বিভিন্ন ডাক্তার ও পাবনার মানসিক হাসপাতালেও চিকিৎসা করানো হলেও ভালো হয়নি। বাড়ি থেকে বের হলে প্রতিবেশীরা তাকে ঢিল ছুঁড়তো, নানাভাবে বিরক্ত করতো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পায়ে শিকল দিয়ে রাখা হয়েছিল। তবে যখন ভালো থাকতো তখন শিকল খুলে দেয়া হতো। তার এ রকম আচরণের কারণে পাঁচ বছর আগে স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে। সংসারের অভাবের কারণে হাসানের ভালো চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।

দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূহ জানান, হাসানের চিকিৎসার জন্য নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি জানিয়েছিলেন।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকির হোসেন জানান, তিনি সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে হাসানকে বিনা চিকিৎসায় বাড়িতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার খবর পান। বিষয়টি খুবই অমানবিক হওয়ায় তিনি সোমবার দীঘি সাজাপুর গ্রামের বাড়িতে গিয়ে হাসানকে শিকলমুক্ত করেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে তার চিকিৎসার ব্যয় বহন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451