শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেক্সিকোর নির্বাচনে এগিয়ে বামপন্থী লোপেজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

মেক্সিকোর নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বামপন্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রেডর। আজ সোমবার বুথফেরত জরিপের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

জরিপকারী সংস্থা প্যারামেট্রিয়া জানায়, মেক্সিকো সিটির সাবেক মেয়র লোপেজ অব্রেডর আনুমানিক ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্য সব জরিপেও তিনি এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বীদের তুলনায়।

ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে আন্তোনিও মিদ বলেন, তিনি ফলাফল মেনে নিয়েছেন এবং লোপেজকে শুভেচ্ছা জানিয়েছেন। হোসের দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি (পিআরআই) অর্ধশতক ধরে মেক্সিকোর রাজনীতি প্রভাবশালী।

সংরক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) প্রার্থী রিকার্দো আনায়া পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনিও লোপেজকে শুভেচ্ছা জানান।

ভোটের আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা করা হয়নি।

রোববারের ভোট গ্রহণকে কেন্দ্র করে মেক্সিকোর রাজনীতিতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। সহিংসতায় ১৩০ জনের বেশি রাজনৈতিক প্রার্থী ও কর্মী নিহত হয়েছেন।

লোপেজ অব্রেডরকে অনেক সময় তাঁর নামের আদ্যাক্ষর দিয়ে বা আমলো নামে ডাকা হয়। এর আগে দুই নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু এবার মনে হচ্ছে, পিআরআই ও পিএএনের প্রভাব কমে যাচ্ছে।

লোপেজ অব্রেডর ভোটের আগে প্রশাসনে দুর্নীতি, বেতন বৃদ্ধি ইত্যাদির প্রতিশ্রুতি দিয়েছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451