শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

আফগানিস্তানে গাড়িবহরে আত্মঘাতী হামলা, নিহত ১৯

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই দেশটির সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্য।

আজ সোমবার বিবিসি জানিয়েছে, নঙ্গরহর প্রদেশে দুদিনের সফরে রয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন শিখ সম্প্রদায়ের লোকজন।

নিহতদের মধ্যে আগামী অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একমাত্র শিখ প্রার্থী আওতার সিং ছিলেন বলে জানা গেছে।

ইসলামিক স্টেট (আইএস) নিজেদের সংবাদ সংস্থা আমাক-এর মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। যদিও হামলার পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি।

হামলার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ঘানি জালালাবাদে একটি হাসপাতাল উদ্বোধন করেছেন। তবে আত্মঘাতী বোমা হামলার ঘটনার সময় তিনি সে এলাকায় অবস্থান করছিলেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কাবুলে ভারতীয় দূতাবাস এই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে।

আগামী ২০ অক্টোবরের নির্বাচনে একমাত্র শিখ প্রার্থী আওতার সিং খলসা নিহতদের মধ্যে একজন বলে নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস।

 

এক টুইট বার্তায় দূতাবাস জানায়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বের সম্মিলিত লড়াই প্রয়োজন, এ হামলা সে কথাই স্মরণ করায়। যারা কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের সমর্থন দেয়, তাদের জবাবদিহি নিশ্চিত করা দরকার।

নঙ্গরহরের স্বাস্থ্যবিষয়ক পরিচালক নাজিবুল্লাহ কামাওয়াল বার্তা সংস্থা  এএফপিকে জানিয়েছেন, নিহতদের ১৯ জনের মধ্যে ১৭ জন শিখ ও হিন্দু সম্প্রদায়ের লোক। এর বাইরেও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে কিছু সংখ্যক শিখ ও হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করেন। ক্রমবর্ধমান নিপীড়ন ও হুমকির মুখে বেশির ভাগই ভারতে চলে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451