রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

হাজার পাসের বিশ্বরেকর্ড গড়েও হারল স্পেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৭৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

গোটা ম্যাচে গোলের জন্য মরিয়া ছিল স্পেন। রাশিয়ার বিপক্ষে গোটা মাঠ ছিল রামোস-পিকেদের দখলে। ৮০ শতাংশ বলের দখল রেখেও ১২০ মিনিটে জিততে পারেনি দলটি। শেষ পর্যন্ত খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। তাতে অবশ্য জিতেছে স্বাগতিকরাই। টাইব্রেকারে স্পেনকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রাশিয়া।

রোববার ম্যাচে পাসের বিশ্বরেকর্ড গড়েছে স্পেন। পুরো ম্যাচে ১১১৪টি পাস করে স্প্যানিশ ফুটবলারাও। এর আগে এতো বেশি পাস দিতে পারেনি আর কোনো দল। নির্ধারিত ৯০ মিনিটে একে অপরকে ৭৭০টি পাস দেন ইসকো-ইনিয়েস্তারা। এর আগে ২০১০ সালে গ্রিসের বিপক্ষে ৭০৩টি পাসের রেকর্ড ছিল আর্জেন্টিনার। এই ম্যাচে প্রথম দল হিসেবে হাজার পাসের রেকর্ড গড়ল স্পেন।

আজ আরেকটি বিশ্ব রেকর্ড গড়েছেন সার্জিও রামোস। মোট ১৪১টি পাস দিয়েছেন এই ডিফেন্ডার। ১৯৬৬ সালের পর এক ম্যাচে আর এতো বেশি পাস দিতে পারেনি আর কোনো ফুটবলার।

যেকোনো ধরণের ফুটবলে এর আগে সবচেয়ে বেশি পাসের রেকর্ডটি ছিল বার্সেলোনার। ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া মনচেনগ্লাডবেচের বিপক্ষে ৯৯৩টি পাস দিয়েছিল কাতালান ক্লাবটি। আজ বার্সার রেকর্ডটিও ভেঙে দিল স্পেন।  এতো রেকর্ড করেও শেষ পর্যন্ত হারতে হলো স্পেনকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451