রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

অবসেষে মারা গেল বঙ্গবাহাদুর হাতিটি,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৪৭০ বার পড়া হয়েছে

 

জাহিদ হাসান (সরিষাবাড়ী জামালপুর)প্রতিনিধি   : ভারতের আসাম থেকে আসা বুনো হাতি ‘বঙ্গবাহাদুর’ মারা গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া এলাকায় হাতিটির মৃত্যু হয়।

হাতি উদ্ধারকারী দলের সদস্য ভেটেরিনারি সার্জন সাঈদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

উদ্ধার হওয়া ভারতীয় হাতিটিকে নিয়ে কয়েক দিন ধরে বিপাকে পড়েন বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধার হওয়ার পঞ্চম দিন গতকাল সোমবারও হাতিটিকে নিরাপদ স্থানে সরানো যায়নি। এরই মধ্যে দুপুরে এটি অসুস্থ হয়ে পড়ে।

প্রথম দফা বন্যার শুরুতে গত ২৭ জুন পানিতে ভেসে আসা হাতিটিকে গত বৃহস্পতিবার চেতনানাশক ব্যবহার করে উদ্ধার করে বন বিভাগের উদ্ধারকারী দল। এর পর থেকে এটি সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামে ছিল।

হাতিটিকে বশে আনতে পারেননি উদ্ধারকারীরা। উদ্ধারের পর দুই দফা দড়ি ও শিকল ছিঁড়ে ছুটে যায় এটি।

সর্বশেষ রোববার ফের চেতনানাশক দিয়ে হাতির চার পায়ে শিকল ও ডাণ্ডাবেড়ি পরানো হয়। এর পর থেকে এটি কয়ড়া গ্রামের কর্দমাক্ত খোলা মাঠে ছিল।

বন কর্মকর্তারা জানিয়েছিলেন, বিরূপ আবহাওয়ার কারণে হাতিটিকে নিরাপদ স্থানে সরানো যাচ্ছে না।

উদ্ধারকারী দলের প্রধান ড. তপন কুমার দে বলেছিলেন, “আমরা কোনো বন্যপ্রাণী নিয়ে এর আগে এমন সমস্যায় পড়িনি। বিরূপ পরিবেশের কারণে ‘বঙ্গবাহাদুর’কে স্থানান্তর কঠিন হয়ে পড়েছে। হাতিটি যেখানে রয়েছে, তার চারপাশে কর্দমাক্ত। এক কিলোমিটারের মধ্যে কোনো রাস্তা নেই। হাতিটি স্থানান্তর করতে হলে প্রথমেই ট্রাক যাওয়ার মতো বড় রাস্তায় নিতে হবে। হাতিটি বশে না আসায় সেটা সম্ভব হচ্ছে না। সাফারি পার্ক থেকে দুটি পোষা হাতি আসার কথা থাকলেও সেগুলো এখনো এসে পৌঁছায়নি।”

ভেটেরিনারি সার্জন সাঈদ গতকাল জানিয়েছিলেন, পায়ে শক্ত বাঁধন ও শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ায় হাতিটি দুপুরের দিকে শুয়ে পড়ে। তার চিকিৎসা চলছে। তবে এ নিয়ে শঙ্কার কিছু নেই

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451