বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর।

বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তল্লা এলাকার আব্দুল হাইয়ের বাড়ি থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার পশ্চিম তল্লা এলাকার আব্দুল হাইয়ের টিনশেড ঘর থেকে গলা কাটা ও অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৮/১০ দিন আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসআই আরও জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451