শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় বন্যার পানি কমতে শুরু করেছে ॥ তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ কমছে না ॥ ফুলছড়ি উপজেলা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ২৭২ বার পড়া হয়েছে

Gaibandha PHOTO-00
গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার সকল নদীর পানি কমতে শুরু করেছে। কিন্তু জেলার বন্যা কবলিত ৪টি উপজেলার বানভাসী মানুষের দুর্ভোগ কমছে না। এদিকে ফুলছড়ি উপজেলার সকল সড়ক বন্যার পানিতে নিমজ্জিত থাকায় এবং বাঁধ ও ৬টি ব্রীজ ভেঙ্গে যাওয়ার কারণে ওই উপজেলা সদর, সকল ইউনিয়ন ও জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকাই সেখানে চলাচলের একমাত্র বাহন।
জেলা প্রশাসন সুত্র জানায়, বন্যা কবলিত সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ৩৩টি ইউনিয়নের ২৩৪টি গ্রাম বন্যা কবলিত অবস্থায় রয়েছে। ওই ৪ উপজেলার ৯৯টি আশ্রয় কেন্দ্রে ১১ হাজার ৪১৭ জন আশ্রয় নিয়েছে। এছাড়া বিভিন্ন বাঁধ এবং উঁচু এলাকায় আরও বিপুল সংখ্যক মানুষ উঠেছে। এ পর্যন্ত বন্যার্তদের জন্য ৫১ লাখ টাকা ও ১ হাজার ১শ’ ৫০ মে. টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে।
এছাড়া বন্যা দুর্গত এলাকায় ৩ হাজার ৪৪০ হেক্টর জমির রোপা আমনসহ বিভিন্ন ফসল নিমজ্জিত অবস্থায় থাকায় সেগুলো এখন বিনষ্ট হওয়ার পথে। এছাড়া ১শ’ ৮৯ কি.মি. কাঁচা রাস্তা, ২৯ কি.মি. পাকা রাস্তা, ৪শ’ মিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধ ধসে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানির জন্য ২১টি নলকুপ ও ৬৪টি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় চর্ম রোগ দেখা দিয়েছে। ৬৫টি মেডিকেল টিম বন্যার্তদের স্বাস্থ্যসেবায় কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451