শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : “জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ”, “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান” শ্লোগানে নোয়াখালীতে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) সকাল ১১টায় জেলা ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপকূলীয় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উদ্যোগে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় বিভাগীয় বন কর্মকর্তা নোয়াখালী মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রণব ভট্টাচার্য্য, জেলা দুদুক কর্মকর্তা তালেবুর রহমান। ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার এ কর্মসূচির মাধ্যমে বৃক্ষ প্রেমে উদ্ধুব্ধ করতে জেলা বিভিন্ন স্থানে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451