সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়ছে হাতিটি 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

জাহিদ হাসান সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:  

আসামে বন্যা ও পাহাড়ী ঢলের কারণে দলছুট হয়ে গত ২৭শে জুন বাংলাদেশে প্রবেশ করে এই হাতিটি। 

ভারতের আসাম থেকে বাংলাদেশের ভেতরে এসে আটকে পড়া বন্য হাতিটি খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ছে বলে জানাচ্ছেন বন বিভাগের কর্মকর্তারা।

হাতিটিকে উদ্ধারের জন্য বন বিভাগের ১৭ সদস্যের একটি উদ্ধারকারী দল গতকাল শনিবার থেকে হাতিটিকে অনুসরণ করছে।

হাতিটি এখন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ডাকাতিয়া নামে একটি গ্রামে অবস্থান করছে।

এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন হাতিটি বুক সমান পানিতে ডুবে বিশ্রাম করছিল বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

উদ্ধারকারী দলের নেতা বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বিবিসি বাংলাকে বলছেন, তাঁরা হাতিটিকে ট্রাঙ্কুলাইজার ব্যবহারের মাধ্যমে অজ্ঞান করে উদ্ধার করার সার্বিক প্রস্তুতি নিয়ে রয়েছেন।

আগামী ৩রা অগাস্ট ভারতের বন বিভাগের একটি প্রতিনিধি দলের বাংলাদেশে আসবার কথা রয়েছে।

 

ওই দলটি আসার আগেই হাতিটিকে তারা নিরাপদ হেফাজতে নিতে চান।

তবে এখন উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি মারাত্মক অবস্থা ধারণ করায় তাঁরা হাতিটিকে অজ্ঞান করার জন্য কোন উঁচু ভূমি পাচ্ছেন না।

“আপনি জানেন, আমরা যদি পানির ভেতরে হাতিটিকে অজ্ঞান করি তাহলে সেটি মারা যাবে। হাতিটির নাক মুখ দিয়ে পানি ঢুকে পড়বে। তাই আমরা উঁচু জমি খুঁজছি”।

“উঁচু জমি পেলেই হাতিটিকে তাড়িয়ে সেখানে নিয়ে যাব এবং ট্রাঙ্কুলাইজার গান ব্যবহার করে অজ্ঞান করে কোন গাছের সাথে বেঁধে রাখব”।

এর আগে সিরাজগঞ্জেও একবার উদ্ধারকারী দল গিয়েছিল হাতিটিকে উদ্ধার করতে কিন্তু সেবার ব্যর্থ হয়ে ফিরে আসে।

খাবারের অভাবে হাতিটি কিছুটা শুকিয়ে গেছে বলে উল্লেখ করছিলেন মি: মল্লিক।

হাতিটি এখন পর্যন্ত দু’একটি ঘরবাড়ি পদদলিত ও ফসলের ক্ষয়ক্ষতি করা ছাড়া অন্য কোন বড় ধরনের ক্ষতিসাধণ করেনি। 

এর আগে হাতিটি যেসব অঞ্চলে বিচরণ করছিল সেখানে ধানক্ষেত ছিল এবং সেগুলো খেয়ে হাতিটি সবল ছিল।

কিন্তু বন্যার পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ায় হাতিটির খাদ্যাভাব দেখা দিয়েছে।

বন বিভাগের উদ্ধারকারী দলটি স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় হাতিটিকে কলাগাছ খেতে দিচ্ছে, তবে তা হাতিটির জন্য যথেষ্ট নয় বলে জানা যাচ্ছে।

এর আগে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, হাতিটির ওজন প্রায় ৫ টন এবং এই আকারের একটি হাতির দৈনিক ১৫০ কেজির মত খাদ্যের প্রয়োজন।

আসামে বন্যা ও পাহাড়ী ঢলের কারণে দলছুট হয়ে গত ২৭শে জুন বাংলাদেশে প্রবেশ করে এই হাতিটি।

এর পর চারশো কিলোমিটারেরও বেশী পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া হয়ে আবার জামালপুরে ফিরে যায় হাতিটি। সেখান থেকে হাতিটি আসে সিরাজগঞ্জে।

সিরাজগঞ্জ থেকে আবারো জামালপুরে ফেরত গেছে হাতিটি। এরই মধ্যে পেরিয়ে গেছে এক মাসের বেশী সময়।

মি: মল্লিক জানাচ্ছেন, হাতিটি এখন পর্যন্ত দু’একটি ঘরবাড়ি পদদলিত ও ফসলের ক্ষয়ক্ষতি করা ছাড়া অন্য কোন বড় ধরনের ক্ষতিসাধণ করেনি।

উদ্ধারকারী দলটি এখন একটি ট্রলারে করে হাতিটিকে অনুসরণ করছে এবং মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে হাতিটি সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করছে।    

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451