বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহের র‌্যাব কতৃক চুয়াডাঙ্গার ২ মাদক ব্যবসায়ী আটক !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা সংবাদাতাঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার বনানীপাড়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি জানানো হয়। এর আগে শনিবার (৩০ জুলাই) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার জয়নগর গ্রামের আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও দামুড়হুদা উপজেলার সিনেমা হল পাড়ার মখলেছুর রহমানের ছেলে অন্তর হোসেন (২২)।
ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ সাংবাদিককে জানান, রাতে চুয়াডাঙ্গার বনানীপাড়া থেকে শহিদুল ও অন্তরকে আটক করা হয়।

পরে ৬ বোতল বিদেশি মদ, ১২৭ পিস ইয়াবা, ৫৪ বোতল ফেনসিডিল ও নগদ ২২৩৮ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের চুয়াডাঙ্গা থানায় সোর্পদ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451