মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক লীগ এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী,পথসভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

 
মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বালাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী মানব বন্ধন, র‌্যালী,পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে একটি র‌্যালী উপজেলা কেন্দ্রীয় পাটি অফিস হতে বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও অভিভাবকরা অংশগ্রহণ করে। পথ সভায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবু উজ্জল এর সভাপতিত্বে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য মতের আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত,সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেন্টু, যুবলীগ সভাপতি শেখ হাফিজুল রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস,সাধারন সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, শিক্ষক সমিতির সভাপতি সনৎ কুমার প্রামনিক, সম্পাদক আজিমুদ্দিন সরদার প্রমুখ।
মোঃ রুহুল আমীন 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451