বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শ্রীপুরে সন্তান বিক্রি করার অভিযোগে বাবা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য নিজ শিশু সন্তানকে
বিক্রির অভিযোগে তার বাবাকে আটক করেছে শ্রীপুর থানা
পুলিশ। এ সময় শিশুটিকে উদ্ধার করা হয়।
আটককৃত বাবা সজিব মাওনা ইউনিয়নের সিংগারদিঘী
গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে ছয় মাস পূর্বে ময়মনসিংহ
জেলার গফরগাঁও উপজেলার খারমুকন্দ গ্রামের আমির উদ্দিনের ছেলে
মজিবর রহমানের কাছে তাঁর মো. আলিফ নামে (৬ মাস) বয়সী শিশু
সন্তানকে ২৮ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ ঘটনায় জড়িত
থাকার অভিযোগে সজিব মিয়ার পাশাপাশি মজিবর রহমান ও তার
স্ত্রী আমেনা বেগমকে আটক করা হয়েছে।
শিশুটির মা মাসুমা আক্তার অর্নি জানান, মেলায় ঘুরতে যাওয়ার
কথা বলে ছয় মাস আগে তার বাবা সজিব মিয়া আলিফকে নিয়ে
বাসা থেকে বের হয়। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে জানায় আলিফ
হারিয়ে গেছে। এরপর থেকে সে তার শিশু সন্তানকে খুঁজে
ফিরছেন। সম্প্রতি তিনি জানতে পেরেছেন তার বাবা সজিব তার
শিশু পুত্রকে গফরগাঁওয়ে বিক্রি করে দিয়েছেন। তাঁর স্বামী একজন
মাদকাসক্ত।
শ্রীপুর থানার এসআই কায়সার আহমেদ জানান, শিশুটির মায়ের
অভিযোগের প্রেক্ষিতে সজীবকে আটক করে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে রাতে গফরগাঁয়ে
অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটককৃতদের
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451