বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

চালের দাম কমাতে প্লাস্টিকের বস্তা, জানালেন আবদুর রশিদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাজারে চালের ঊর্ধ্বমুখী দাম কমাতে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারসহ তিনটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে আগামীকাল বুধবার থেকে মোটা চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও মিল মালিকরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চালকল মালিক সমিতির চেয়ারম্যান আবদুর রশিদ এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে মিল মালিক, চালের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বৈঠক শেষে মন্ত্রীদের কাছে জানতে চাইলে কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে এ সময় মিল মালিক ও আমদানিকারকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

চালকল মালিক সমিতির চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘কিছু কুচক্রী মহলের ইন্ধনে চালের আড়তে অভিযান চালানো হচ্ছে। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো চালের সংকট দূর না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহার শিথিল করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে, আজ থেকে চালের মিলে অভিযান বন্ধ করা হবে এবং চাল আমদানি ও পণ্য খালাসে সব জটিলতা দূর করা হবে। এ তিনটি সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আগামীকাল থেকে দুই-তিন টাকা কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451