বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জঙ্গীবাদ মুক্ত হবে – তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর এমপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

অাফিফ পেয়ার, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, শোয়ালাকিয়ার মাঠে ঈদের জামায়াতে হামলা করে পুলিশ হত্যাকারী, গুলশান আটিজান বেকারীতে হামলা করে উন্নয়ন সহযোগী বিদেশী নাগরিকদের হত্যাকারীরা কোন ইসলাম বাস্তবায়ন করতে চায় ? চিন্তা করতে হবে। জঙ্গী আর জিহাদ এক শব্দ নয়। জিহাদের নামে কোন, ইসলামের নামে কোন জঙ্গীবাদ মেনে নেয়া যায়না।
জঙ্গীদের প্রতি যারা সহানুভূতি দেখাবে তাদেরও আইনের আওতায় আনতে হবে। হোক সে কোন ক্ষমতাসীন দলের যে কোন নেতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জঙ্গীবাদ মুক্ত হবে।
তিনি গতকাল শনিবার ফটিকছড়ি উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ”সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ” মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. তৌহিদুল আলম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথের সঞ্চালিত সভায় পরামর্শ মুলক বক্তব্যে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ইউসুফ মিয়া, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, ফটিকছড়ি পৌর মেয়র মো. ইছমাইল হোসেন, আওয়ামীলীগনেতা এইছ এম আবু তৈয়ব, সৈয়দ মুহাম্মদ বাকের, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451