শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নওগাঁয় বয়লারে গ্যাসের চুলা বিষ্ফোরনে নিহত ২,আহত ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

গোলাম সারোয়ার,নওগাঁ প্রতনিধি:ি নওগাঁয় সদর উপজেলার লস্করপুর এলাকায় মেসার্স রাম

অটোমেটিকস রাইস মিলের বয়লারের গ্যাসের চুলা বিষ্ফোরনে আনোয়ার

হোসেন অরফে হামিদুল ইসলাম (২৮) এবং সায়েদ হোসেন নামে দুইজন

শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। আহতদের

অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর

করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত

আনোয়ার হোসেন সদর উপজেলার লক্ষনপুর গ্রামের হানিফের ছেলে। আহতরা

হলেন, সাদেক আলী (৫০), আব্দুল গফুর (৩২), বাবু (৩৫), শহিদুল (৩০), দোলাল

(৩৪) এবং আব্দুল বারিক।শ্রমিক নাহিদ হোসেন ও মতিন জানান, বয়লারে

ধান সেদ্ধ করার জন্য রাত ৩টা থেকে ৮জন শ্রমিক কাজ করছিল। রাত প্রায়

সাড়ে ৪টার দিকে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পরে আবার সিলিন্ডারে

গ্যাস উঠিয়ে সেদ্ধ করার কাজ শুরু হয়। এরপর সকাল ৭টার দিকে হঠাৎ করে

গ্যাসের চুলা বিকট শব্দে বিষ্ফোরন হয়। এতে ইটের দেয়াল ভেঙ্গে চারিদিকে

ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে ও টিনের চালা উড়ে যায়। বিষ্ফোরনে চুলার স্থান

থেকে গ্যাসের চুলাটি প্রায় ৫০ ফিট দূরে ছিটকে পড়ে।

ঘটনায় ৮জন আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার

পথে আনোয়ার হোসেন মারা যান। আহত অপর ৭জনকে হাসপাতালে নেয়া হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান,

আহত ৭জনকে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সায়েদ হোসেন মারা

যান। তবে বাকীদের আশঙ্কামুক্ত বলা যাবে না বলেও ওসি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451