রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

পুঁজিবাজার থেকে আ’লীগের আমলে ১ লাখ কোটি টাকা লুণ্ঠন হয়েছে : বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৪৪৯ বার পড়া হয়েছে

ঢাকা: এই সরকারের আমলে পুঁজিবাজার থেকে প্রায় ১ লাখ কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে। এজন্য কাউকে শাস্তি পেতে হয়নি। পুঁজিবাজারে সর্বস্ব হারিয়ে অনেকে আত্মহত্যা করেছে। পুঁজিবাজারের কাঠামোগত দুর্বলতার জন্যই এই লুণ্ঠন সম্ভব হয়েছে। অথচ দুর্বল এই বাজারকে শক্তিশালী করার কোন উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। এজন্য আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিক্রিয়া ব্যক্ত করে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

এসময়ি তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পুঁজিবাজার উন্নয়নের জন্য ১৩ হাজার ১২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ নিয়ে সমালোচনা হচ্ছে। অথচ পুঁজিবাজার খুবই দুর্বল অবস্থায় রয়েছে।

সেখানে বড় ধরনের সংস্কার ছাড়া সৎ করদাতাদের অর্থ দেওয়া কোনোভাবেই উচিত হবে না। বাংলাদেশে পুঁজিবাজারের দুর্বলতা সুবিদিত। সেখানে সংস্কার ছাড়া অর্থ দেওয়া ঠিক হবে না বলেও উল্লেখ করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451