মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাঁওতালপল্লিতে আগুন : এসপি প্রত্যাহারের নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

গাইবান্ধায় সাঁওতালপল্লিতে আগুনের ঘটনায় জেলার এসপিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সে সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেব নাথের বেঞ্চ এই নির্দেশ দেন।

গেলো বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লির চিনিকল কর্তৃপক্ষ জমি দখল করতে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে গোলাগুলিতে ৩ সাঁওতাল নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

গেলো ৩১ জানুয়ারি আদালতে উপস্থাপনের পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে ৭ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন। আজ মঙ্গলবার আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে গাইবান্ধার পুলিশ সুপার ও সে সময় ঘটনাস্থলে উপস্থিত সকল পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451