রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিক্সা চালক আমিরুল টাকার অভাবে ছেলেকে অনার্স পড়াতে পারছেন না !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

রোগে শোকে মুহ্যমান মাত্র ৪৭ বছর বয়সেই বৃদ্ধ হয়ে পড়েছেন

ঝিনাইদহের রিক্সাচালক আমিরুল ইসলাম। যে দিন রিক্সা চালাতে না পারেন সে

দিন পার হয় তার অতি কষ্টে। প্রতি মাসে তার ঘর ভাড়া আর কারেন্ট বিলসহ

লাগে ২৫ শত টাকা। এই টাকা তিনি রিক্সা চালিয়ে রোজগার করেন। এ

ছাড়াও রয়েছে সন্তানদের পড়া লেখা ও সংসার চালানোর বড় বোঝা। দুই বার

সড়ক দুর্ঘটনায় পড়ে বুকের হাড় আর পা ক্ষত বিক্ষত হয়েছেন।

তার পরও রিক্সার প্যাডেলে তার বেঁচে থাকার স্বপ্ন। বড় ছেলে কেসি কলেজে

অনার্স পড়ছেন। ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেনীতে। কষ্ট করে ছেলে

মেয়েদের লেখা পড়া করাচ্ছেন আমিরুল। সন্তানরা যত উপরে উঠছেন, সংসারে

ব্যায়ও তত বাড়ছে। কিন্তু পেরে উঠছেন না তিনি। হাতের আঙ্গুলে নতুন করে

রোগ হয়েছে। রিক্সার হ্যান্ডেল ধরতে পারছেন না। এত কিছুর পরও ছেলেকে উচ্চ

শিক্ষায় শিক্ষিত করতে তার প্রানপন চেষ্টা।

আমিরুল ইসলাম আশির দশকে ঝিনাইদহ শহরে আসেন। শহরের ব্যাপারীপাড়ার

ঢাকালে পাড়ার ওয়াজেদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তার রিক্সা চালানোর

বয়স ২৭ বছর। গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামে। অভাব

অনটনের সংসারে আমিরুলের চোখে মুখে এখন হতাশা। কোন সহৃদয়বান

ব্যক্তি আমিরুলকে সাহায্য করতে চাইলে ০১৯৬৬-৭৮৩৫৫৬ এই মোবাইল

নাম্বারে ফোন করতে পারেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451