বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

একটু চলছে আরকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৫৯৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর থেকে- সকাল ৯টা ৫৪ মিনিট। পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রামগঞ্জ উপজেলারদরবেশপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্র। কিন্তু নেই কোনো ভোটার। কেন্দ্রে সাংবাদিকে এসেছেন শুনেই বের হয়ে আসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এসেই হাত বাড়িয়ে করমর্দন করেন সাংবাদিকদের সঙ্গে। কিন্তু তাঁর হাত মুঠিবদ্ধ। হাতে কী জানতে চাইলে তিনি হাত পেছনে লুকিয়ে ফেলেন। বারবার জানতে চাওয়া হয়, হাতে কি সিল? জোরাজুরির একপর্যায়ে কিন্তু হেসে বলেন, ‘হ্যাঁ, এই আর কি, এই চলতেছে।’এর পরপরই সাংবাদিক আসছেন শুনে ভোটার সেজে চার-পাঁচজন লাইনে দাঁড়িয়ে যান।এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬১৫। আর সকাল ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭০০।কেন্দ্রের বাইরে হামিদ আলী নামের এক ভোটার অভিযোগ করে বলেন, ‘ভাই, ভোট দিতে গেছিলাম। কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি ভাই আছেন, ওনার সামনেই বিচারটা দিলাম।’ অভিযোগ শুনে সাধারণ সম্পাদক ইমাম হোসেন মুচকি মুচকি হাসতে থাকেন। একই অভিযোগ করেন নুরুন্নবী নামের আরেক ভোটার।কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দিলীপ কুমার পাল বলেন, ‘আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।’ অল্প সময়ের মধ্যে এত ভোট পড়ার বিষয়ে জানতে চাইলে বলেন, সকালের দিকে ভোটার ছিল, এখন কম।কেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক শওকত আল মামুন বলেন, বাইরের পরিস্থিতি দেখার দায়িত্ব তাঁর। ভেতরেরটা দেখবেন প্রিসাইডিং কর্মকর্তা।ভাদুর ইউনিয়নের হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা ২০ মিনিটে গিয়ে একই দৃশ্য দেখা যায়। কোনো ভোটার ছিলেন না। নৌকার প্রার্থী জাহিদ হোসেন ভূঁইয়া এবং তাঁর লোকজন কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে আছেন।সাংবাদিক এসেছেন শুনে সাত-আটজন লাইনে দাঁড়িয়ে যান। জানতে চাইলে বলেন, তাঁরা ভোটার। কিন্তু তাঁদের মধ্যে মো. আবদুল্লাহ, মো. রাসেল অলি, কাওসার আহমেদ প্রত্যেকের বয়স খুবই কম। তারা অষ্টম-নবম শ্রেণির ছাত্র। প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি উঠে ভোটারদের দেখতে যান। তিনি ফিরে এসে বলেন, ‘এদের জিজ্ঞেস করেছেন? এরা জানিয়েছে, এরা ভোটার।’
দরবেশপুর ইউনিয়নের আইয়েননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে কেন্দ্রের ভেতর দুটি কক্ষে সুমন ও পলাশ নামের দুজন নৌকা প্রার্থীর লোক। তাঁরা এজেন্ট না হওয়ার পরও ভোটারদের তাঁদের সামনেই নৌকা প্রতীতে ভোট দিতে বলছিলেন।
আর নৌকা প্রার্থীর এজেন্ট মনির হোসেন নারী ভোটারদের বুথে ঢুকে নিজেই ব্যালট পেপারে সিল মারছিলেন।
এসব বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস কোনো কিছুরই সদুত্তর দিতে পারেনি।আজ রামগঞ্জে ভাদুর, দরবেশপুর, নোয়াগাঁও, ভোলাকোট ও ভাটরা—এই পাঁচটি ইউনিয়ন ছাড়াও লক্ষ্মীপুর সদরের চরমনিমোহন ও কমলনগরের চরকাদিরা ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451