বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০টি স্কুলবাস উপহার দিয়েছে বাংলাদেশের ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেন্যান্ড লিমিটেড।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৪৩০ বার পড়া হয়েছে

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০টি স্কুলবাস উপহার দিয়েছে বাংলাদেশের ইফাদ অটোজ লিমিটেড এবং ভারতের অশোক লেন্যান্ড লিমিটেড। পরে প্রধানমন্ত্রী ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ ১০টি বাস উপহার হিসেবে দিয়ে দেন।

শনিবার (২৫ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে ‘বিজয়’ নামে এ বাসগুলো উপহার দেওয়া হয়।

প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ১০টি গাড়ির চাবি হস্তান্তর করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। পরে প্রধানমন্ত্রী এ ১০টি গাড়ির চাবি ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানজির আহমেদ, ইফাদ অটোজ লিমিটেডের এমডি তাসকিন আহমেদ ও পরিচালক তাফসিল আহমেদ।

বাস হস্তান্তরের পর প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বাসগুলো শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ করবে। তারা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে।

এ ধরনের কর্মকাণ্ডে ইফাদ গ্রুপের মতো অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠী এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451