বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

তালায় গরু ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৫৭৬ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

তালায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে আবু বক্কর সিদ্দিক জনি (৩৫) নামের গরু

ব্যবসায়ীকে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ

উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। তবে

পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সাতক্ষীরা তালা উপজেলার গৌরিপুর গ্রামের

আব্দুর রহমান গাজীর পুত্র আবু বক্কর সিদ্দিক জনি শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে বাড়ী

থাকা অবস্থায় একটি ফোন আসে। তার স্ত্রী পারভীন রাতে বাইরে যেতে বারণ করলেও জনি

না শুনে বাইরে যায়। পরবর্তিতে রাত ১০টার দিকে জনির ব্যবহৃত মোবাইল নাম্বারে

পরিবারের সদস্যরা মোবাইল করলে ফোনটি বন্ধ পায়। এতে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে

ওঠে। রাতে অনেকস্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান করতে পারেনি। সকাল সাড়ে ৬টার

দিকে জনির বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে নির্জন পাট ক্ষেতের পাশে গলায়

গামছা জড়ানো জনির লাশ পড়ে দেখতে পেয়ে এক কৃষক স্থানীয় গ্রাম বাসিদের খবর

দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এঘটনায় এ এস পি (হেডকোয়ার্টার)

আমির খসরু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা

হয়েছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পাটকেলঘাটা থানা

অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যার বিষয়টি তদন্ত

করে প্রকৃত খুনিদের গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451