শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আমরা ভুল করিনি, তাই সরি বলতে চাই না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

 

দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের আউটের পর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। দুজনের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে এ ঘটনায় নিজেদের কোনো ভুল ছিল না বলে মনে করেন মাশরাফি।

গত রোববার দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ইনিংসের ২৮তম ওভারে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়াররা প্রথমে সাড়া দেননি। পরে রিভিউ নেয় বাংলাদেশ। ফল আসে বাংলাদেশেরই পক্ষে। আম্পায়ার সিদ্ধান্ত বদল করে বাটলারকে আউট ঘোষণা করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো দল। স্বাগতিক দলের এই  উল্লাস দেখে মাঠেই উত্তেজিত হয়ে পড়েন ইংল্যান্ড অধিনায়ক।

এর রেশ এখনো কাটেনি। আজ মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি আলোচনায় এসেছে। মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমরা কোনো ভুলি করিনি। তাই এর জন্য সরিও বলতে চাই না। আমাদের উচ্ছ্বাসটা স্বাভাবিক ছিল। সাফল্য পেলে সব দলই এমন উল্লাস করে।’

অবশ্য এ ঘটনা ভুলে তৃতীয় ওয়ানডের জন্য মনোযোগী হতে চায় স্বাগতিকরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের পুরো দলই এখন স্বাভাবিক। পুরোনো সেই কথা এখন আর ভাবছি না। আমাদের মনোযোগ এখন তৃতীয় ওয়ানডের দিকেই। কীভাবে পরের ম্যাচে সাফল্য পাওয়া যায়, সেটাই এখন আমাদের সবচেয়ে বড় চিন্তা।’

কাল বুধবার চট্টগ্রামে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। তিন ম্যাচের এই সিরিজ এখন ১-১-এ সমতায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451