সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস পাবনার মালঞ্চি-রূপপুর আত্রাই নদীর ওপর নির্মিত ব্রীজটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি

আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়া এলাকার ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়নের রূপায়ন আবাসন-১ এর মাঠ এবং জামগড়াসহ আশপাশে কিশোর গ্যাং, মাদক কারবারি ও চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

 

গত ৪ থেকে ৫ দিন বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রূপায়ন আবাসন-১ এর মাঠ ও জামগড়া এলাকায় দিনদুপুরে গুলাগুলি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

এর আগে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে কিছু মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্য গ্রেফতার হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়দের দাবি, কোনো ঘটনা ঘটলেই রাজ কুমার রাজু ও রনি ভুঁইয়ার নামে অপপ্রচার চালানো হয়, অথচ তারা এলাকায় অবস্থান করেন না। জানা গেছে, রনি ভুঁইয়া বর্তমানে দীর্ঘদিন যাবত দেশের বাইরে অবস্থান করছেন।

 

এলাকাবাসী জানান, “দিনদুপুরে গুলাগুলির ঘটনায় আমরা সবসময় আতঙ্কে থাকি। শিশু ও পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

 

এ বিষয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ বলেন, নতুন পুলিশ ক্যাম্প চালু হওয়ার পর একাধিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাগুলো তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া অস্ত্র উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451