বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার

এস হেলাল শেখ : নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

 

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য এবং কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গত শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও বিশেষ কৌশল প্রয়োগ করে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-

১. আঃ বারেক (৪৭), পিতা: এছামদ্দিন

২. মোঃ রিপন মিয়া সাইফুল (৩৩), পিতা: মোঃ কফিল উদ্দিন

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার বাগবাড়ি ইউসুফ মার্কেট এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-

মোঃ রাসেল আহমেদ (৩৪), পিতা: মৃত আব্দুল আলীম

মোঃ আইয়ুব আলী (২৩), পিতা: মোঃ রাজ্জাক,

মোঃ রাফিজুল ইসলাম রকি (২২), পিতা: মোঃ জসীম উদ্দিন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রথম দুই আসামির বিরুদ্ধে সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে আঃ বারেকের বিরুদ্ধে ৮টি এবং রিপন মিয়া সাইফুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে ধামরাই থানার মামলা নং-০৫ (ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড) এবং সাভার থানার মামলা নং-৬১, তারিখ ২২/১২/২০২৫ অনুযায়ী গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

  • ঢাকা জেলা পুলিশ সুপার এসপি মিজানুর রহমান জানান, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না, পুলিশের অভিযান চলমান রয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451