রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

 

নগরীর পতেঙ্গা এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর প্রস্তাবিত কমিটির আনন্দ শোভাযাত্রা ও পথসভা আজ শুক্রবার বিকেলে উত্তর পতেঙ্গাস্থ কাঠগড় ৬নং রোডে অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের প্রস্তাবিত‌ কমিটির সভাপতি কাজী মোঃ রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের পরিচালনায় আনন্দ শোভাযাত্রা ও পথসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী পরিষদ সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সহ সভাপতি -১ মোঃ মনির মোল্লা, সহ- সভাপতি মোঃ রানা, সহ- সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক -মোঃ মোরশেদ আলম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দরা সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মোঃ রাজিব আহসান সরকারের নৌ পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ শোভাযাত্রা কাঠগড় মোড় থেকে জিএম গেট এলাকায় গিয়ে শেষ হয়। মহানগর প্রস্তাবিত কমিটির সদস্যরা চট্টগ্রাম -১১ আসনের সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451