সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

তালার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনটি রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম মণি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শুভাষিনী গ্রামে আইনউদ্দীনের জমির মাথা থেকে দায়েম খাঁর বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তার মাটি ও ইটের সোলিং কাজ কাবিটা প্রকল্পের আওতায় শুরু হয়েছে। একই গ্রামের মোহাম্মদ সরদারের পুকুরপাড় থেকে দক্ষিণ অভিমুখে এবং দক্ষিণ পাড়া মসজিদ থেকে সোহারাব হোসেনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ টিআর প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

এলাকাবাসী রাসেল সরদার (৪০), আক্তার হোসেন খাঁ (৩৭), দায়েম আলী খাঁ (৬৫), ফারুক হোসেন (৩৩)সহ অনেকে জানান, একই দিনে তিনটি রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন করা হয়েছে। পিআইও অফিসের কর্মকর্তারা সরেজমিনে এসে রাস্তা পরিমাপ ও সীমানা নির্ধারণ করে দিয়েছেন। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। তারা আরও জানান, রাস্তার কাজে অত্যন্ত ভালো মানের ইট ব্যবহার করা হচ্ছে এবং এলাকাবাসী নিজেরাই কাজ তদারকি করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, পূর্বে কোনো ইউপি সদস্য এতো ভালো মানের ইট দিয়ে রাস্তার কাজ করেননি।

ইউপি সদস্য মনিরুল ইসলাম মণি বলেন, চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কোনোভাবেই নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা যাবে না। অনিয়ম হলে বিল প্রদান করা হবে না। এই ইউনিয়নের প্রতিটি রাস্তায় ১ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। আমরা জনপ্রতিনিধি না থাকলেও এই রাস্তাগুলো থাকবে। তাই মানুষ যেন আমাদের নিয়ে খারাপ ধারণা না করে, সে চেষ্টা করছি।

 

এ বিষয়ে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, প্রকল্প অনুমোদনের সময়ই সবাইকে জানিয়ে দেওয়া হয় ১ নম্বর ইট ছাড়া কোনো কাজ করা যাবে না। কাজ শুরু হলে আমি নিজে তদারকি করার চেষ্টা করি। মানুষের অভিযোগ পেলে অতীতেও কাজ বন্ধ করে নিম্নমানের ইট পরিবর্তনের নজির রয়েছে। দায়িত্বকালীন সময়ে যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451