বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা 

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও -৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও পীরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারনা করেছেন।

 

জনগণের খুব কাছের মানুষ ও সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়তা অর্জনকারী প্রার্থী জাহিদুর রহমান নির্বাচনী প্রচারণায় ভোটাররা তাকে ব্যাপক উৎসাহ পাচ্ছেন।

মানুষ তাকে সানন্দে বরন করছেন। তাকে বিজয় করার লক্ষ্যে বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে আন্তরিক ভাবে কাজ করছেন।

 

বিএনপি’র চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানষ কন্যা বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে গুরুতর অসুস্থ্য ও চিকিৎসাধীন থাকায় তার রোগ মুক্তির কামনার জন্যে গুয়াগাও এলাকায় দোয়া পাঠ করা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামীন কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও শারীরিক সুস্থ্যতার জন্যে দোয়া পাঠের আয়োজন করেন পীরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। ওই সময় সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন, ব্যবসায়ী আলহাজ বেলাল হোসেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ভোটার, সংবাদকর্মী, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নির্বাচনী প্রচারণায় অংশ

নেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451