শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

এবার ইরানের সীমান্তে বিশাল সামরিক মহড়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

পাল্টাপাল্টি হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে বিশাল এক বিমান প্রতিরক্ষা মহড়া চালিয়েছে ইরান। ড্রোন ব্যবহার করে শত্রুর হামলা প্রতিহত করতেই এই মহড়া করেছে তেহরান। খবর রয়টার্সের।

শুক্রবার (১৯ জানুয়ারি) ইরানি রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভি সেনাবাহিনীর এক মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, ইরানি বাহিনী সফলভাবে একটি নতুন বিমান প্রতিরক্ষা পদ্ধতি চালু করেছে যা ড্রোন ব্যবহার করে শত্রুর হামলা প্রতিহত এবং স্থাপনায় আঘাত হানতে পারে।

দুই দিনের এ সামরিক মহড়া গতকাল বৃহস্পতিবার শুরু হয়ে আজ শুক্রবার সফলভাবে শেষ হয়েছে। দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশের আবদান থেকে দক্ষিণ-পূর্ব সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাহবাহার পর্যন্ত এলাকাজুড়ে এই মহড়া চালিয়েছে ইরান। বেলুচিস্তান প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে।

প্রেস টিভি জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর বিমান ও নৌবাহিনী, মহাকাশ বাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এ মহড়ায় অংশগ্রহণ করেছে।

গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার ইরান পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা করলে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। সবশেষ গতকাল বৃহস্পতিবার ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ইরানের অন্তত ৯ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরান হামলা করলে পাকিস্তানের দুই শিশু নিহত এবং তিনজন আহত হয়। ইরানের এই হামলার জবাবে বৃহস্পতিবার দেশটিতে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানে হামলার বিষয়েও সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল তেহরান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451