বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে
সাজেক। পুরোনো ছবি

রাঙ্গামাটিতে ভারি বর্ষণে পাহাড়ধসের কারণে সাজেকের সঙ্গে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সাজেকে সোমবার সন্ধ্যা থেকে ভারি বর্ষণ শুরু হলে দিঘীনালা সাজেক সড়কের শুকনা ছড়া বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়ার খবরও পাওয়া গেছে। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সাজেকে ভারি বৃষ্টি হওয়ায় একটি স্থানে রাস্তার দুই পাশে পাহাড় ধসে পড়ে। এতে সাজেকের সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কমলে সকালে রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451