সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

রামগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

এস এম আলী আজম,রামগঞ্জ প্রতিনিধি।
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার লামনগর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ ২২আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় লামনগর একাডেমি মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইখতিয়ার হোসেন চৌধুরী এর সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন শিপন পাটওয়ারী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালাল উদ্দিন আহাম্মদ উপ পরিচালক, দুর্নীতি দমন কমিশন (চাঁদপুর, লক্ষীপুর)।

বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার  মোছাঃ শারমিন ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন(চাঁদপুর, লক্ষ্মীপুর) , রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , মোঃ মোনাজের রশিদ, রামগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ রহিম, মোঃ আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক, লামনগর একাডেমি ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আতাউর রহমান, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন (চাঁদপুর লক্ষীপুর),মোঃ মোনাজের রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রামগঞ্জ,লক্ষীপুর।

এছাড়া সংগঠনটি উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোরের মাধ্যমে বর্তমান প্রজন্মকে দূর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছেন। আমাদের দেশে শিক্ষার্থীদের মাঝে সততা স্টোরের মাধ্যমে তার যাত্রা শুরু করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451