বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাভার্ডভ্যান প্রাইভেটকারের ওপর , ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে
প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলেও ভেতরে থাকা তিন যাত্রীকে জীবন্ত উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ১১ টার দিকে প্রাইভেটকারের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সীতাকুণ্ড মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। এরপর ফৌজদারহাটের একটি দল গিয়ে তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

প্রতক্ষ্যদর্শী তারেক আজিজ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেট কারটি একেবারেই দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কারের ভিতর থাকা যাত্রীরা প্রায় একঘণ্টা আটকে ছিল। এ সময় ভেতর থেকে কান্নার আওয়াজ ও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারে নামে। এ সময় ওই সড়কে যানজট সৃষ্টি হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451