মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

তারেক রহমান-জোবাইদার রায়: বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে
আদালতের বাইরে ব্যানার, ফেস্টুন হাতে বিএনপিপন্থী আইনজীবীরা অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন। ছবি: সংগৃহীত

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ঘোষণা করা হবে আজ (২ আগস্ট)। দুপুরে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে।

এদিকে মামলার রায়কে কেন্দ্র করে আদালতের সামনে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বুধবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান আছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে আইনজীবীদের সরকারবিরোধী ও বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বৃষ্টি হলেও তা উপেক্ষা করেই তারা বিক্ষোভ মিছিল করছেন।

অন্যদিকে এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকাল থেকেই আদালত পাড়ায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এমনকি মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্যও।

দুপুর ১২টায় আদালত পাড়া ঘুরে দেখা গেছে, প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451