বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে ডেঙ্গুতে ১০০-তে পৌঁছল মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে
দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে ১০০ জনের মৃত্যু হলো। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরো এক হাজার ৬২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীর এই সংখ্যা এক দিনে সর্বাধিক।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে এসব তথ্য জানা যায়। গত এক দিনে যেসব রোগী মারা গেছে, এর মধ্যে মুগদা হাসপাতালে দুজন, মিটফোর্ড হাসপাতালে একজন, ঢাকার আইচি হাসপাতালে একজন, যশোরে দুজন ও চট্টগ্রামে একজন।

এর আগে ২০১৯, ২০২১ ও ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মত্যু ১০০ ছাড়িয়েছিল। ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

২০২১ সালে ১০৫ জন ও ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়।গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এক হাজার ১৬৮ জন। বাকি ৪৫৫ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। চলতি বছর এ পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ১০৯ জন ও ঢাকার বাইরে ছয় হাজার ৩৪৫ জন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451