মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আগামী মাসে ঢাকায় আসছেন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
ছবিঃ সংগৃহিত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আগামী মাসের প্রথমার্ধে ঢাকায় আসছেন। স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে তিনি এ সফর করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্ভাব্য সফরকে ঘিরে কাজ চলছে। সফরের বিষয়ে বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র কারও থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

নিরাপত্তাসহ অন্যান্য কারণে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সাধারণত উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের সফর নিয়ে মন্তব্য করে না। সফর চূড়ান্ত হয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গণতন্ত্র শক্তিশালীকরণ, সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার দূর করার জন্য বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে উচ্চ পর্যায়ের বেশ কিছু সফর হয়েছে।

গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশ সফর করেন। এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও এ বছরের শুরুতে বাংলাদেশ সফর করেন। আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গেও তিনি সফর করতে পারেন বলে জানা গেছে। 

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451